সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের শুভেচ্ছা জানালেন পূর্ণিমা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন : ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা।

 

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

পবিত্র রমজান মাস উপলক্ষে ভক্ত ও অনুরাগীদে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা পরা অবস্থায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘রামাদান মোবারক’।

ছবির আবহ দেখে ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ছবিতে তাঁকে মুচকি হেসে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টটি করার পর থেকেই তাঁর মন্তব্য ঘরে অনুরাগী ও ভক্তদের প্রশংসার জোয়ার বইছে।

ছবি অনলাইন

একজন লিখেছেন, ‘দিন শেষে রবের কাছেই মানুষ ফিরে আসে
মাপ করার মালিক আল্লাহ।’

অন্য একজন লিখলেন, ‘তারপরও ২০বছরের মেয়ে মেয়ে লাগে। যাইহোক; রমজান মোবারক।’

এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি। 
ছবি অনলাইন

উল্লেখ্য, বছরের শুরুতেই পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন এই অভিনেত্রী। এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে তোলা তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। সে সময়ও ভক্তদের অসংখ্য ভালোবাসা ও দোয়ায় সিক্ত হয়েছিলেন তিনি। পর্দার নিয়মিত কাজের বাইরেও ব্যক্তিগত জীবনে ধর্মীয় রীতিনীতি পালনের এই ছবিগুলো তাঁর ভক্তদের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ