সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে শরীর চাঙ্গা রাখবে ৭ ধরনের শরবত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

 

নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

রমজানে সারা দিনের তৃপ্তি মেটে ইফতারের সময়েই। তখন অন্য খাবারের চেয়ে শরবত পানেই ক্লান্তি দূর হয়। আর তাই তো ইফতারে থাকে নানা ধরনের শরবত। আজ আপনাদের জন্য এমনই কয়েকটি শরবতের রেসিপি নিয়ে এসেছি, যেগুলো রমজানে শরীর চাঙ্গা রাখতে সহায়তা করবে।

রমজানে শরীর চাঙ্গা রাখতে শরবত

১) খেজুরের শরবত

ছবি অনলাইন

বানাতে যা যা লাগবে

• নরম খেজুর ১/২ কাপ

• দুধ (ঘন হলে ভালো) ১ কাপ

• বাদাম কুচি ১ চা চামচ

• চিনি পরিমাণমতো (না দিলেও অসুবিধা নেই)

• পানি পরিমাণমতো

যেভাবে বানাবেন

খেজুরগুলো ভালোভাবে ধুয়ে বিচি ফেলে দিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। বরফ কুচি না দিলে খাওয়ার কিছুক্ষণ আগে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন।

২) দুধ তোকমার শরবত

ছবি অনলাইন

বানাতে যা যা লাগবে

• দুধ ১/২ লিটার (মানুষ বেশি হলে পরিমাণ বাড়বে)

• তোকমার দানা ১ টেবিল চামচ

• চিনি ১ টেবিল চামচ

• রুহ আফজা ১/২ চা চামচ

যেভাবে বানাবেন

দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। তোকমা পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা। এবার এই তোকমা দানা দুধে মিশিয়ে নিন। চিনি ও রুহ আফজা ভালোভাবে মিশিয়ে নিন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে বরফকুচি দিয়ে ঝাঁকিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

৩) বেদানার শরবত

ছবি অনলাইন

বানাতে যা যা লাগবে

বেদানা ১টি, চিনি ২ টেবিল চামচ, বিট লবণ আধা চামচের কম, লেবুর রস ১ চা-চামচ, বরফকুচি সামান্য, পুদিনাপাতা ৫ পিস এবং পানি ১ কাপ।

যেভাবে বানাবেন

প্রথমে বেদানার খোসা ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়ে হাতে চেপে চেপে রস করে নিন। পরে চিনি, বিট লবণ, লেবুর রস ও

পরিমাণমতো পানি দিয়ে শরবত তৈরি করে নিন। তারপর বরফকুচি ও পুদিনাপাতা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের বেদানার শরবত।

৪) আনারসের শরবত

ছবি অনলাইন

উপকরণ

আনারসকুচি ২ কাপ, কাঁচা মরিচ ২টি, বিট লবণ আধা চা-চামচ, কাসুন্দি ১ চা-চামচ, চিনি আধা কাপ, পুদিনাপাতাকুচি ১০ থেকে ১২টি, মাল্টার জুস ১ কাপ, পানি ২ কাপ এবং আইস কিউব স্বাদমতো।

প্রণালি

আনারসের খোসা ফেলে টুকরো করে কেটে নিন। পরে বরফকুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। শেষে বরফকুচি দিয়ে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু আনারসের শরবত।

৫) তেঁতুলের শরবত

ছবি অনলাইন

উপকরণ

• তেঁতুল ১/২ কাপ

• বিট লবণ ১/২ চা চামচ

• কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ

• ধনিয়া পাতা কুঁচি স্বাদমতো

• চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ

• ঠান্ডা পানি

যেভাবে বানাবেন

বিচি ছাড়িয়ে তেঁতুল কিছুক্ষণ একটি পাত্রে ভিজিয়ে রাখুন। এর সাথে ঠান্ডা পানি মিশিয়ে দিন। এবার সবগুলো উপকরণ এতে

দিয়ে ভালোভাবে মিশিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার মিশ্রণটি ছেঁকে নিন আরেকটি পাত্রে। খাওয়ার আগে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন মজাদার তেঁতুলের শরবত।

৬) পুদিনা পেস্তার লাচ্ছি

ছবি অনলাইন

বানাতে যা যা লাগবে

• মিষ্টি দই ১ কাপ

• পুদিনা ২ টেবিল চামচ

• পেস্তা বাদাম ১ টেবিল চামচ

• কাঁচা মরিচ ১ টেবিল চামচ

• চিনি ২ টেবিল চামচ

• বরক কয়েক টুকরো

যেভাবে বানাবেন

সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে ছেঁকে নিতে পারেন। এবার পরিবেশনের জন্য পছন্দের গ্লাসে ঢেলে তার উপর ছড়িয়ে দিন কয়েক টুকরো পুদিনা পাতা।

৭) তরমুজের শরবত

ছবি অনলাইন

বানাতে যা যা লাগবে

• তরমুজ কুঁচি ২ কাপ

• চিনি ২ টেবিল চামচ

• বিট লবণ ১/২ চা চামচ

• লেবুর রস ২ চা চামচ

• বরফ কুঁচি

যেভাবে বানাবেন

সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিলে তরমুজের দানাদার বিচিগুলোর স্বাদ মুখে লাগবে না। এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন বরফ কুঁচি দিয়ে।

রমজানে সারাদিন পর তৃষ্ণা মেটানোর জন্য শরবত বেশ উপকারি। দুধ ও বিভিন্ন ফলের আলাদা আলাদা উপকার থাকায় শরীরকে অল্প সময়ে চাঙ্গাও করে তোলে এই শরবতগুলো। তাইতো রমজানে শরীর চাঙ্গা রাখতে শরবতের জুড়ি নেই। এই রমজানে এই রেসিপিগুলো থেকে বানিয়ে ফেলুন আপনার পছন্দের শরবতটি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ