সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আন্ডারওয়ার্ল্ডের টিটন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁর নাম খন্দকার নাঈম আহমেদ (৪২), যিনি অপরাধ জগতে ‘টিটন’ নামে পরিচিত ছিলেন। পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্তের পর তাঁর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের সামনে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম আলোচিত নাম ছিলেন। তিনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারামুক্ত হন। তবে জামিনে বের হওয়ার পর তিনি আদালতের কার্যক্রমে নিয়মিত অংশ না নেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

নিহত টিটনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা অপরাধ জগতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ