সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুলের মৃত্যুতে এবার আইনি লড়াইয়ে প্রিয়াঙ্কা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

ভারতের টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এবার আইনি লড়াইয়ে নামলেন তার স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুটিং সেটে অব্যবস্থাপনা ও নিরাপত্তার ঘাটতির অভিযোগে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধারসহ সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (৪ এপ্রিল) কলকাতার রিজেন্ট পার্ক থানা এবং ওড়িশার তালসারি থানায় পৃথকভাবে এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা।

ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে তলিয়ে যান রাহুল। এ ঘটনায় শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছিল। ঘটনার সাত দিন পর এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্ট’-এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) সহ একাধিক গুরুতর ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।

মামলা করতে দেরি হওয়ার কারণ জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, স্বামীর আকস্মিক মৃত্যুতে তিনি গভীর মানসিক আঘাতের মধ্যে ছিলেন, তাই কিছুটা সময় লেগেছে। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি গভীর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি এবং ভীষণ বড় ধাক্কা পেয়েছি। আমি কখনো ভাবতেই পারিনি যে সত্যিই সেই মানুষটিকে হারিয়ে ফেলব, যিনি আমাকে সারাজীবন পথ দেখিয়েছেন। সেই কারণেই অভিযোগ দায়ের করতে আমার কিছুটা বিলম্ব হয়েছে।’

রাহুলের মৃত্যুর পর প্রযোজনা সংস্থা দাবি করেছিল, নিষেধ করা সত্ত্বেও তিনি গভীর জলে নেমেছিলেন এবং স্ক্রিপ্টে পানির কোনো দৃশ্য ছিল না। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, হাঁটু সমান জলে ড্রোন শট নেওয়া হচ্ছিল। সেই সময় ঢেউয়ের ধাক্কায় রাহুল ও ধারাবাহিকের নায়িকা শ্বেতা দুজনেই পড়ে যান। শ্বেতাকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুল তলিয়ে যান। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর রাহুলের নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি নিয়ে টলিপাড়ায় এখনো শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ