স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:
পবিত্র রমজান উপলক্ষে আগের মতোই বিশেষ ব্যবস্থা চালু রাখছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ।
মুসলিম খেলোয়াড়েরা যেন ইফতার করতে পারেন, সে জন্য ম্যাচ চলাকালে দেওয়া হবে সংক্ষিপ্ত বিরতি। এ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে রমজান, যা চলবে এক মাস।

রমজানের সময় যুক্তরাজ্যে সূর্যাস্ত হয় আনুমানিক বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে (জিএমটি)। তাই মূলত শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটের ও রোববারের বিকেল ৪টা ৩০ মিনিটের ম্যাচগুলোতে খেলা থামানোর প্রয়োজন হতে পারে।

আগের বছরগুলোর মতোই ক্লাব অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা খেলার স্বাভাবিক কোনো বিরতির মুহূর্ত বেছে নেবেন, যাতে মুসলিম খেলোয়াড় বা কর্মকর্তারা রোজা ভাঙতে পারেন। আগে থেকেই দুই দল এবং ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে ঠিক করবেন বিরতি প্রয়োজন কি না এবং হলে কখন দেওয়া হবে।







