সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশে ফেরত পাঠানো হলো আমিরাতের ব্যাটারকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

স্পোর্টস ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম

সংযুক্ত আরব আমিরাতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন মোহম্মদ জোহাইব। আসর চলাকালে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সেই কারণে দল থেকে সরিয়ে তাকে দেশে পাঠানো হয়েছে।

জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝেই এমন আচরণকে দলের শৃঙ্খলাবিরোধী হিসেবে দেখা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে তদন্তও করা হবে বলে জানা গেছে।

২৮ বছর বয়সী এই ব্যাটার আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তিনি নিয়মিত মুখ। বিশ্বকাপের মতো মঞ্চে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভুগাবে দলকে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ