সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির মনোনীত প্রার্থীরা হচ্ছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জানা গেছে, দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের নামের তালিকা প্রকাশ প্রকাশ হয়। নির্বাচন কমিশনে (ইসি) এই তালিকা আজ জমা দেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, নবীন-প্রবীণের সমন্বয়ে সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন অভিজ্ঞরা রয়েছেন তেমনি রয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলটির স্থায়ী কমিটিসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দিনে প্রায় সাড়ে আটশ নারীনেত্রী ওই সাক্ষাৎকারে অংশ নেন। পরে তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা।

এদিকে, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন।

সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, রোববার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র তিনজন। ইসির তথ্য বলছে, উত্তোলন করা ৪৩১টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির পক্ষ থেকে ৪১৭, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ