জুন ১৪, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঙ্গীত দুনিয়ার ইতি টানছেন অরিজিৎ সিং

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকমঃ

সিনেমার জন্য আর গান গাইবেন না বলে ঘোষণা দিয়েছেন বলিউড ও টলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গত এক দশকের বেশি সময় ধরে অসংখ্য হৃদয়ছোঁয়া গান উপহার দেওয়া এই শিল্পী হঠাৎ করেই প্লেব্যাক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে প্লেব্যাক সঙ্গীতের দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি।

অরিজিত সিং তার পোষ্টে লেখেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’

তার এমন আকস্মিক ঘোষণায় ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বিশ্বাস করতে পারছেন না, আবার কেউ হতাশা প্রকাশ করছেন। ক্যারিয়ারের শীর্ষ সময়ে কেন তিনি সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন—তা নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

তবে, সিনেমার বাইরে ব্যক্তিগত সংগীতচর্চা, লাইভ কনসার্ট কিংবা অন্য কোনো প্রজেক্টে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি অরিজিৎ।

২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গান দিয়ে প্লেব্যাক জগতে যাত্রা শুরু করেন অরিজিৎ সিং। তবে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানই তার জীবনে এনে দেয় বড় মোড়। এই গান তাকে রাতারাতি গ্লোবাল স্টার বানিয়ে দেয় এবং প্লেব্যাক সংগীতের ধারায় নতুন সংজ্ঞা যোগ করে।

বহুমুখী প্রতিভার জন্যই আলাদা করে পরিচিত ছিলেন অরিজিৎ। ‘চান্না মেরেয়া’, ‘মুসকুরানে’র মতো আবেগী গান যেমন তিনি গেয়েছেন, তেমনি ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ বা ‘ঘুনঘুর’-এর মতো প্রাণবন্ত গানে মাতিয়েছেন শ্রোতাদের। শাস্ত্রীয় সঙ্গীত থেকে রক, জ্যাজ—সব ধারাতেই ছিল তার সমান দখল।

বলিউডের পাশাপাশি বাংলা সিনেমাতেও অরিজিতের অবদান উল্লেখযোগ্য। ‘বোঝে না সে বোঝে না’, ‘মেঘবালিকা’, ‘বসন্ত এসে গেছে’র মতো গান ছাড়া বাঙালি শ্রোতাদের প্লেলিস্ট যেন অপূর্ণই থেকে যায়।

প্ল্যাব্যাকের পাশাপাশি বলিউড ও টলিউডের বেশকিছু সিনেমায় নিজের সঙ্গীত দিয়ে সঙ্গীত পরিচালনায় জাত চিনিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ