নিউজ ডেস্ক বিডি মিরর সেভেনটি ওয়ান ডট কমঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। মাঠের ভেতর-বাইরের নানা অনিয়ম ও সমালোচনা এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ব্রিটিশ ক্রিকেটভিত্তিক ম্যাগাজিন দ্য ক্রিকেটার প্রকাশিত সাম্প্রতিক এক র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে বাজে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের তকমা পেয়েছে বিপিএল।
আইসিসি স্বীকৃত মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগকে নিয়ে এই র্যাঙ্কিং করেছে দ্য ক্রিকেটার, যেখানে বিপিএলের অবস্থান একেবারে তলানিতে। এই র্যাঙ্কিং প্রকাশের পর বিপিএলের ব্যবস্থাপনা, পেশাদারিত্ব ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছেই।

মোট চারটি মানদণ্ডের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। সেগুলো হলো: বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা (স্থিতিশীলতা) এবং সামগ্রিক অবস্থান। এই চারটির মধ্যে তিনটি ক্যাটাগরিতেই দশ নম্বরে রয়েছে বিপিএল। কেবল গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি দশম স্থানে থাকলেও বাকি সব মূল্যায়নেই সবার শেষে ছিল বিপিএল।
সামগ্রিক বিচারে বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)।
তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বাণিজ্যিক ফ্র্যাঞ্চাইজি লিগ ভারতের আইপিএল। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতার দিক থেকে আইপিএল শীর্ষে থাকলেও বিনোদনমূল্যের ক্ষেত্রে এসএ টি-টোয়েন্টিকে এক নম্বরে রেখেছে ম্যাগাজিনটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণেই কম রেটিং পেয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
দ্য ক্রিকেটার- জানিয়েছে, ‘তালিকার সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট এলপিএল ও বিপিএলের সঙ্গে দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ জড়িয়ে আছে।







