সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহসী সিদ্ধান্তই এনে দিল ঐতিহাসিক জয়: শান্ত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

নাজমুল হোসেন শান্ত মনে করেন, গুরুত্বপূর্ণ সময়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম কারণ। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ১০৪ রানে হারিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টেস্ট জয় হলেও দেশের মাটিতে প্রথম।

ম্যাচে বাংলাদেশের বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার গতিময় ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতির সেই বল রিজওয়ানের রক্ষণ ভেঙে সরাসরি আঘাত হানে স্টাম্পে। উইকেটটি দেখে বাংলাদেশের ডাগআউটে উচ্ছ্বাসে মেতে ওঠেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বোলিং কোচ শন টেইট।

সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘ব্যাটিংয়ে আমরা সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কি করতে চাই। আমাদের ইচ্ছা ছিল আরও ১৫-২০ টা রান করার। কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় এ রকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি।

এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণ হলো আমাদের বোলিং অ্যাটাক। এই ইনিংসে মিরাজ যেভাবে শুরুটা দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, সেখান থেকে মোমেন্টাম পাওয়া গেছে।’
শান্ত আলাদা করে প্রশংসা করলেন নাহিদ রানা ও তাসকিন আহমেদের। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছেন। স্পেশালি এই ইনিংসে তাসকিন এবং রানার ওই স্পেলটা অসাধারণ ছিল। চার-পাঁচজন বোলারের অংশগ্রহণ ছিল। বিশেষ করে তাসকিন এবং রানার স্পেল অসাধারণ ছিল।’

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ