সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যকর ইফতারিতে থাকুক রঙিন ফলের সালাদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

 

লাইফস্টাইল ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ।

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু।

উপকরণ

ছবি অনলাইন

পাকা কলা দুটি, কিউই দুটি, আপেল দুটি, স্ট্রবেরি ছয়টি, কমলা দুটি, নাশপাতি একটি, আখরোট চারটি, বিট লবণ এক চিমটি, টালা মরিচগুঁড়া এক চিমটি, পানি এক কাপ আর লেবুর রস দুই টেবিল চামচ।

প্রণালি

ছবি অনলাইন

সব ফল ধুয়ে কেটে নিন আলাদা করে। এবার পানি, চিনি, লেবুর রস দিয়ে সিরাপ বানিয়ে নিন। এরপর ফলগুলো তাতে ডুবিয়ে উঠিয়ে নিন। তারপর সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে বিট লবণ আর ইচ্ছা হলে টালা মরিচের গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন রঙিন ফলের সালাদ।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ