সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে রাস্তা ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে চারটি রাস্তা নির্মাণ কাজ ও দু’টি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও এমপি জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুজ্জামান, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, এএসপি সার্কেল মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাকিয় সুলতানা রোজী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল করিম কবির, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকেরুল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ, স্থানীয় চেয়ারম্যান শফিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহির শিমুল সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন। একই স্থানে তিনি সড়কের ভিত্তি প্রস্থর উন্মোচন করেন। পরে তিনি কইচাপুর ইউনিয়নের বড় খালের পাড় গ্রামে কড়ইকান্দা-বড় খালের পাড় কালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন।

বিকেলে সদর ইউনিয়নের কচুন্দরা খালে কোদাল দিয়ে মাটি কেটে গোবড়াকুড়ায় কচন্দরা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে খাল পাড়ে সমাবেশে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা যেমন সেচ সুবিধা পাবেন, তেমনি বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, রাস্তা ও খাল পুনঃখননের মতো প্রকল্পগুলো শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং কৃষি, যোগাযোগ ও স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে কৃষি ও যোগাযোগ ব্যবস্থা। খাল খননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, কৃষকরা সেচ সুবিধা পাবেন, অন্যদিকে বর্ষা মৌসুমে ফসল রক্ষা পাবে। বহু বছর ধরে মৃতপ্রায় খালগুলো পুনরুদ্ধার হলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যও ফিরে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট-ধোবাউড়া দীর্ঘদিন অবহেলিত ছিল। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। আজকের এই আয়োজন শুধু একটি খাল খনন বা রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠান নয়; এটি হচ্ছে জনআকাঙ্ক্ষার বাস্তবায়নের সূচনা।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ