সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ম গ্রেডে ডিগ্রি প্রকৌশলীদের ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাব মেনে নেয়া হবে না

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাব কোনভাবেই মেনে নেবে না এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এ ধরনের অযৌক্তিক প্রস্তাব প্রত্যাহার করা না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পেশাজীবী ছাত্র শিক্ষক নেতৃবৃন্দ। তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সেটির দায় সরকারের উচ্চ পর্যায়ের কমিটিকে বহন করতে হবে।

 

আজ ৩ ফেব্রুয়ারি’২৬ বেলা ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন। এ সময় নেতৃবৃন্দ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শান্তিপূর্ণ ও অসহিংস আন্দোলনে হবিগঞ্জ ও সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজন ও গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা। অথচ, তারা রুটিন ওয়ার্কের বাইরে এসে সরকারের ১৯৭৮ ও ১৯৯৪ সালের প্রজ্ঞাপন সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা তাদের কর্মপরিধির মধ্যে পড়ে না। তারা বলেন, এটি সম্পূর্ণরূপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপকৌশল।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামান, সদস্য সচিব প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী জিল্লুর রহমান খান, প্রকৌশলী মোঃ পারভেজ মোশাররফ রাঢ়ী, শিক্ষক নেতা প্রকৌশলী মফিজুল ইসলাম, প্রকৌশলী জিএম আখতার হোসেন, প্রকৌশলী খালেদ হোসেন, প্রকৌশলী রহিদুল ইসলাম, প্রকৌশলী এস এম ওকালউদ্দিন, প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকৌশলী মোর্শেদ আলম সিদ্দিকি, প্রকৌশলী বাবুল হোসেন তরুন, ছাত্রনেতা আশরাফুল ইসলাম মিলন, নেজাম উদ্দিন, শাহজাদা আহমেদ, মোঃ জহিরুল ইসলাম, মাশফিক ইসলাম প্রমুখ।

এছাড়া, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগীয় সদর ও ৩১টি জেলা সদরে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ