অনলাইন রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার জামায়াত সহ ১০ দলীয় নির্বাচনী জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। শনিবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সহকারী-সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। সারা দেশে প্রার্থীরা ইতোমধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরকম একটি সন্ধিক্ষণে ১০ দলীয় জোটের সঙ্গে আরও একটি দল একাত্মতা ঘোষণা করেছেন। সেটি হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে ১০ দলীয় জোট ১১ দলীয় জোটে পরিণত হলো।
লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১ দলীয় জোটে যুক্ত হয়েছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই। যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। আমরা আজ নতুনভাবে শুরু করছি।







