অনলাইন ডেস্কঃ বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকমঃ
১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে দলটি ১২টি অধ্যায় সম্বলিত ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে।
‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত রয়েছে- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা।
আসিফ মাহমুদ বলেন, আগামী ৫ বছরে আমরা যেমন ইশতেহার বাস্তবায়ন করতে পারব। তেমন ইশতেহারই আমরা দিতে চাই, দিচ্ছি। আমাদের দেশে রাজনৈতিক ইতিহাসে কমন হ য়েগেছে- ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্যে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের কথা বলতেই হবে।







