সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং পরের ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এ সিদ্ধান্ত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, ফলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ