সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর লন্ডনে ছিলেন, এখন বাস থেকে নেমে হেঁটে দেখুন: আসিফ মাহমুদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাস থেকে নেমে বাংলাদেশের অলিগলি, রাস্তাঘাট হেঁটে দেখার পরামর্শ দিয়েছেন সাবেক উপদেষ্টা, এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে এনসিপির দেশব্যাপী নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি, রাস্তাঘাট একটু হেঁটে দেখেন। বাংলাদেশকে আগে চিনুন, তারপরে আমরা ভরসা করতে পারব আপনি আমাদের জন্য কিছু করতে পারবেন কি না।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ধারাবাহিক নিপীড়নের শিকার হয়েছে। শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির মতো নানা অনিয়ম দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল। গত ১৭ মাসে ক্ষমতায় না থেকেও একটি দল একই ধরনের নিপীড়নের অভিজ্ঞতা জনগণকে দিয়েছে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাই। জুলাই অভ্যুত্থানে কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব আমরা।’

তিনি দাবি করেন, এনসিপি বিভ্রান্তিকর বক্তব্যে বিশ্বাসী নয়। “আমরা মাটি থেকে উঠে এসেছি। আমরা জানি মাটি ও মানুষের সমস্যা কী এবং তার বাস্তবসম্মত সমাধান কী হতে পারে,” বলেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, ফয়সাল মাহমুদ শান্ত এবং মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ অন্য নেতারা।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ