সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনের অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে। আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। 

এর আগে সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এর মাধ্যমে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে আসছে বলে বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। নবীন-প্রবীণ ও দক্ষদের সমন্বয়ে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৪০ সদস্যের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

নতুন সরকার দায়িত্ব নিলেও তাদের সামনে পাহাড়সম অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে বণিক বার্তার প্রধান খবরের তথ্য অনুযায়ী, রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে এবং দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকারের কাঁধে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা চাপতে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ ছিল ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকিং ও বৈদেশিক ঋণের মাধ্যমে বৃদ্ধি পেয়ে ডিসেম্বর পর্যন্ত মোট ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ছবি অনলাইন
যুগান্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পথচলার ইতি টেনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ থেকে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে। আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে দুই ভাগে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।
ছবি অনলাইন

কালের কণ্ঠের শিরোনামে বলা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভা হবে তরুণ, প্রবীণ ও দক্ষদের এক অনন্য মিশেল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে, পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তিন প্রজন্মের রাজনীতিবিদদের অভিজ্ঞতা ও প্রযুক্তিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়াই হবে এই মন্ত্রিসভার মূল লক্ষ্য। নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৪০ সদস্যের হতে পারে, যার মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।

নয়াদিগন্তের খবরে উচ্চকক্ষ গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনের আলোচনার বিষয়টি উঠে এসেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের পর দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা অনুমোদিত হওয়ায় এখন প্রশ্ন উঠেছে নতুন সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে নাকি নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিস্তৃত বিতর্ক ও আলোচনা চলছে।

ছবি অনলাইন

দেশ রূপান্তরের তথ্য অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য বিদেশি অতিথিরা ঢাকা পৌঁছাতে শুরু করেছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা আজ দুপুরের দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন এবং তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু এবং পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার উচ্চপদস্থ মন্ত্রীরা ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন বা পৌঁছানোর কথা রয়েছে।

প্রথম আলোর প্রতিবেদনে প্রশাসনের বড় রদবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। নতুন সরকার গঠনের আগের তিন দিনে জনপ্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা—মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া নিজে থেকে পদ সরে গেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন সরকার দায়িত্ব নিলে জেলা প্রশাসক এবং গুরুত্বপূর্ণ সচিবদের পদে বড় ধরণের পরিবর্তন আসতে পারে।

ছবি অনলাইন

সমকালের খবরে বলা হয়েছে, রমজানের ভোগ্যপণ্য বোঝাই প্রায় অর্ধশত জাহাজ চট্টগ্রাম বন্দরসীমায় আটকা পড়ে আছে। আমদানিকারকরা জানিয়েছেন যে, টানা কর্মবিরতি ও নির্বাচনের ছুটির ফাঁদে পড়ে চাল, ডাল, চিনি ও তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য সময়মতো খালাস করা সম্ভব হয়নি। এর ফলে আসন্ন রমজান মাসে পাইকারি ও খুচরা বাজারে ভোগ্যপণ্যের সরবরাহে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

ছবি অনলাইন

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিদায়ী ভাষণের কথা তুলে ধরা হয়েছে। গত রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একটি ন্যায়সঙ্গত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে, গত ১৮ মাসে এ দেশের মানুষ বাকস্বাধীনতা ও জবাবদিহির ক্ষমতা ফিরে পেতে শুরু করেছে এবং সদ্য সমাপ্ত নির্বাচনটি গণতন্ত্রের জন্য একটি নতুন যাত্রার সূচনা।

ছবি অনলাইন

নিউ এজের শিরোনামে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদেও ব্যবসায়ীদের আধিপত্য বজায় থাকছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি-র তথ্য অনুযায়ী, নতুন সংসদের প্রায় ৬০ শতাংশ সদস্যই পেশায় ব্যবসায়ী। হলফনামা বিশ্লেষণের ভিত্তিতে টিআইবি আরও জানিয়েছে যে, এবারের সংসদে ১৩ জন বিলিয়নিয়ারসহ ২৩৬ জন কোটিপতি প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ