সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট লালন গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

রাজধানীর পল্টন এলাকা থেকে ২৮ মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট মো. লালনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে পল্টন জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেইট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম ওজনের ২০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। পরে গত শনিবার তাকে জাতীয় স্টেডিয়াম এলাকা থেকেই গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার আত্মীয় ও সহযোগীদের সহায়তায় সে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।

থানা সূত্র জানিয়েছে, গত ৬ মাসে আরও দুবার গ্রেফতার হলেও সে অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হয়। জাতীয় স্টেডিয়ামের আশপাশ এলাকায় মাদক বিক্রির অন্যতম এই হোতাকে গতকাল রবিবার আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ