সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক আখ্যা দিয়ে সাত রাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম

নিজস্ব প্রতিবেদক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে সাত রাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করা হয়।
সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রত্যেক বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে আইডিইবি নেতারা, সংগ্রাম পরিষদের নেতা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও পলিটেকনিক শিক্ষকরা অংশগ্রহণ করবেন।
সংগঠনের নেতারা বলেন, প্রস্তাবিত কোটা ব্যবস্থা বাস্তবায়িত হলে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হবে এবং প্রকৌশল সেক্টরে বিদ্যমান বৈষম্য আরও গভীর হবে। তাই অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিভাগীয় আইডিইবি ও সংগ্রাম পরিষদের জেলা শাখার নেতারা সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ