বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের সমৃদ্ধি কামনা করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। বরাত অর্থ নাজাত বা মুক্তি, শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় তাঁর বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার। […]
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শবে বরাত উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম […]
রাজধানীর সব ভোটকেন্দ্রেসর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপির

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোটগ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ডিএমপি প্রণীত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে […]
সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে। কোন অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি করা যাবে না। আজ ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট ‘আয়োজিত গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী সাংবাদিকদের […]
দেড় বছরে ১৮৯ সাংবাদিক চাকরিচ্যুত, ২৯ গণমাধ্যমে শীর্ষ পর্যায়ে রদবদল

নিউজ ডেস্ক, বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ গত দেড় বছরে দেশের গণমাধ্যম খাতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই সময়ে অন্তত ১৮৯ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং ২৯টি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দায়িত্ব পালনকালে হামলায় ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় […]
এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান

বিভাগীয় প্রতিবেদক, বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরা মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা কখনো দেশ চালাতে পারে না। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা দেশদরদি হতে পারে না। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা […]
ভোটের ছুটিতে ঘুরতে যাওয়া যাবে?

লাইফস্টাইল ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকায় শুক্র ও শনিবার বাদেই টানা […]
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ যারা চায় না, তারা পুরোনো বন্দোবস্তই চায়-ডা. শফিকুর রহমান

বিভাগীয় প্রতিবেদক, বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ যারা চায় না, তারা পুরোনো বন্দোবস্তই চায়। একসময় মুখ লুকিয়ে যারা থাকতেন, কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়েছেন ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই, মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়। ‘হ্যাঁ’-এর বিপক্ষে যারা অবস্থান নেবেন, […]
জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা বুধবার

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ‘জনতার ইশতেহার’ ঘোষণা করবে। দলীয় সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। ইশতেহারটি সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে প্রকাশ করা হবে। এতে দলীয় আমীর ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা […]
কাদের হাতে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক, বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ অপেক্ষার পালা শেষে বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে বসেছিল ৬৮তম গ্র্যামি পুরস্কারের আসর। বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামিতে নতুন ইতিহাস লিখলেন মার্কিন র্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের গ্র্যামির আসরে পাঁচটি পুরস্কার জিতে তিনি ভেঙে দিয়েছেন র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এত দিন এই রেকর্ড ছিল […]