সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা বুধবার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অনলাইন

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ‘জনতার ইশতেহার’ ঘোষণা করবে।

দলীয় সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

ইশতেহারটি সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে প্রকাশ করা হবে। এতে দলীয় আমীর ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এহসানুল মাহবুব জুবায়ের জানান, অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় ইশতেহারটি প্রস্তুত করা হয়েছে। ‘জনতার ইশতেহার’ নামে আগে থেকেই অ্যাপভিত্তিক প্রচারণা চালানো হয়, যেখানে ৩৭ লাখের বেশি পরামর্শ সংগ্রহ করা হয়েছে। এ সব পরামর্শ ইশতেহারে প্রতিফলিত হবে বলে দলটি জানিয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ