সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে আশা করি: জামায়াত আমির

  রাজনীতি ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে […]

ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  রাজনীতি ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি আজ জানার পর ফোনকলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিই সাক্ষাৎ শেষে বিষয়টি […]

শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

  নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ জন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাঝে ৪৪তম বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ জন কর্মকর্তা। আগে ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। […]

সাভারে অস্ত্র-মাদকসহ সেনা অভিযানে ৪ ছিনতাইকারী আটক

  নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: বুধবার রাত পৌনে ১টার দিকে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮) ও মো. রাসেল (১৮)। তারা দীর্ঘ দিন ধরে সাভার বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় পথচারী এবং দূরপাল্লার যাত্রীদের ধারালো অস্ত্রের […]

অমুসলিমদের কি ফিতরা দেওয়া যাবে?

  নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: সমাজের দুস্থ ও অসহায় দরিদ্ররাও যেন ঈদের আনন্দে শামিল হতে পারেন, সে জন্য সাদাকাতুল ফিতর বা ফিতরার বিধান। ফিতরা ঈদের নামাজের আগে প্রদান করতে হয়। সাদাকাতুল ফিতর রমজান, রোজা ও ঈদের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। যেসব মুসলিম নর-নারীর মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রুপার […]

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানি করবে না সৌদি আরব

নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মূলত বার্ড ফ্লুর উচ্চমাত্রার প্রাদুর্ভাব এবং বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতির […]

১৪ বোতল মদ ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগ ঘিরে সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানান নানা বিষয়ে তাকে টার্গেট করে ইচ্ছে করে মানহানির চেষ্টা চলছে। এবার মেহজাবীন জানালেন, মানহানিকর সংবাদ প্রকাশ এবং তার মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ […]

‘আ. লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে মশকরা ছাড়া কিছুই নয়’

রাজনীতি ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা লেখেন […]

খেজুর দিয়ে ইফতার করা সুন্নত ও বরকতের অনন্য শিক্ষা

  লাইফস্টাইল ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ইফতার রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং একটি পুণ্যময় ইবাদত। সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুসলমানরা ইফতার করেন। ইফতারে সাধারণত নানান পদের খাবার ব্যবস্থাই রাখা হয়। তবে ইসলামে খেজুর দিয়ে ইফতার করার বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসে খেজুর দিয়ে ইফতার করার  নির্দেশ রয়েছে। হজরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু […]

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

  নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন। এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সকালে সদরদপ্তরে পৌঁছালে পুলিশের […]