যেসব সাধারণ ভুলের কারণে বাড়ছে গাড়ির তেল খরচ

লাইফস্টাইল ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের প্রভাব পড়েছে দেশের বাজারেও। পেট্রোল, অকটেন ও ডিজেলের মূল্য বাড়ায় গাড়ি চালানোর খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এ অবস্থায় অনেকেই জ্বালানি সাশ্রয়ের উপায় খুঁজছেন। তবে অনেক ক্ষেত্রে চালকের অজান্তেই কিছু অভ্যাস গাড়ির তেল খরচ বাড়িয়ে দেয়। এসব ভুল এড়িয়ে চললে সহজেই কমানো সম্ভব জ্বালানি ব্যয়। […]
গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, গণভোটের রায়কে না মানলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে তার দল। রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ বলেন, জিয়াউর রহমানের […]
ত্রিশালে প্রথম দিনেই হামের টিকা দেওয়া হয়েছে ৫ হাজারের বেশি শিশুকে

নিজস্ব প্রতিবেদক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৫ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ পূরণ হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার (৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে শিশুরা লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করছে। উপজেলার […]
কক্সবাজারে নকল বিদেশি মদ ও সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ কক্সবাজার পৌরশহরে এক ভাড়াবাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে সদর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মোহন সেন (৪০) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে […]
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা এসংক্রান্ত অধ্যাদেশটি এখন স্থায়ী আইনে পরিণত হলো। রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানশিয়াল করপোরেশন ও স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ […]
প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যিশু খ্রিস্টর পুনরুত্থান দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদা […]
৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই জরুরি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই […]
জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে দেশে নতুন সময়সূচি

নিউজ ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ থেকে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা […]
নোয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে কৃষক দল নেতা নিহত, আটক ৪

নিজস্ব প্রতিবেদক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে সেলিম (৫১) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরীপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল […]
বিএনপির কাউন্সিল শিগগিরই

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে দলের […]