সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে প্রথম দিনেই হামের টিকা দেওয়া হয়েছে ৫ হাজারের বেশি শিশুকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৫ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ পূরণ হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রবিবার (৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে শিশুরা লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৩টি কেন্দ্রে সকাল থেকে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়, যা নির্ধারিত সময়ের পরও অনেক কেন্দ্রে বিকেল পর্যন্ত চলতে থাকে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় প্রথম দিনে ৫ হাজার ৪০৬ জনকে টিকা প্রদান করা হয়েছে। যেখানে দিনের লক্ষ্যমাত্রা ছিল ৫,৫১০ জন।

উপজেলায় মোট ৪২ হাজার ২১৬ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৪ হাজার ৬৫০টি ভায়াল টিকা এসেছে, যা প্রায় ৪৬ হাজার ৫০০ ডোজের সমপরিমাণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারী জানান, সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রচারণা জোরদার করার ফলে প্রথম দিনেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, ‘পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং উপজেলার সব শিশুকে ধাপে ধাপে টিকার আওতায় আনা হবে।’

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ