সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়েল এইড হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে রাত ১১টার দিকে আগুনের খবর আসে। তাৎক্ষণিকভাবে […]

নওগাঁয় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ নওগাঁর পত্নীতলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরিফুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোরসালিন (১৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। শনিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পেঁজাপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে পেঁজাপাড়া এলাকায় […]

ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) টেস্টের প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৯ রানে নবম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে শেষ উইকেটে ২৫ রানের […]

কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান তেহরানের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত সমুদ্র থেকে সরিয়ে স্থলভাগের কোনো হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির এক সামরিক কর্মকর্তা শনিবার (২২ আগস্ট) বলেছেন, আটক পাইলটদের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তি অনুসন্ধান কমিটির […]

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ চাঁদাবাজদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের […]