সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

নওগাঁর পত্নীতলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরিফুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোরসালিন (১৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পেঁজাপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে পেঁজাপাড়া এলাকায় একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মোটরসাইকেলে থাকা আরিফুল ইসলাম ও মোরসালিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়।গুরুতর আহত মোরসালিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । পরে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ