জুন ১৪, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাহরাইনে প্রবাসী এক জামায়াত নেতার বাসায় দুই শতাধিক পোস্টাল ব্যালট পাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একইসঙ্গে পোস্টাল ব্যালট নতুন করে ছাপানোর দাবি জানিয়েছেন তিনি। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, ‘পোস্টাল ভোটে প্রবাসীদের অধিকারের দাবি আমাদেরও ছিল। অনেক আসনে পোস্টাল ব্যালটের ভোট ৫-৭ হাজার। অনেক আসনে পোস্টাল ভোট ফলাফলে নিয়ামক হতে পারে। কিন্তু প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে প্রথম লাইনে দাঁড়িপাল্লা, শাপলা কলি এবং হাতপাখা প্রতীক রয়েছে। কিন্তু বিএনপিরটা মাঝে, যা ভাঁজ পড়লে অস্পষ্ট হয়ে যাবে, ধানের শীষ দেখা যাবে না।’

এই ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘ইসি অজ্ঞতা প্রকাশ করে বলেছে, তারা বিষয়টি জানে না। তাদের দাবি, অক্ষরের ধারাবাহিকতায় এটি সাজানো হয়েছে। কিন্তু এটি অন্যভাবেও সাজানো যেতো। যারা দায়ী তাদের ব্যাপারে খোঁজ নিতে হবে।’

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ