সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড় বেড়েছে,বেড়েছে বেচাকেনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে জমে উঠেছে।

ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে জমে উঠেছে। গতকাল বেলা ১১টার পর থেকেই মেলা প্রাঙ্গণে মানুষের আনাগোনা বাড়তে থাকে। দুপুর গড়াতেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মেলার ভেতর ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
সরজমিনে দেখা গেছে, মেলার প্রধান প্রবেশদ্বারে হাজার হাজার মানুষের দীর্ঘ লাইন। পরিবার-পরিজন নিয়ে কেউ এসেছেন কেনাকাটার জন্য, কেউবা এসেছেন ঘুরে দেখতে। মেলায় ছিল উৎসবমুখর পরিবেশ। আর মেলা শেষে বাড়ি ফেরা দর্শনার্থীদের হাতে হাতে দেখা গেছে কেনাকাটার ব্যাগ, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় পণ্য।

রাজধানীর নিকুঞ্জ থেকে আসা দর্শনার্থী বিবান হাসান বলেন, ‘এ বছর প্রথমবার বাণিজ্য মেলায় এসেছি। দীর্ঘ যানজট পেরিয়ে মেলায় ঢুকতে পারায় বেশ ভালো লাগছে। কারখানা ও সংসারের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র কিনতে এসেছি। বিশেষ অফারে একটি ইলেকট্রিক চুলাও কিনেছি।’ আড়াইহাজারের দুপ্তারা থেকে আসা ইকবাল বলেন, ‘প্রতি বছর একাধিকবার মেলায় আসি। তবে এবার কিছু ক্ষেত্রে মানসম্মত পণ্য কম মনে হয়েছে। আবার নতুন নতুন কিছু কোম্পানির অংশগ্রহণ চোখে পড়েছে। বিশেষ অফারে একটি ব্লেজার কিনেছি। ছেলে-মেয়েদের জন্য শীতের পোশাকও নিয়েছি। দেশী-বিদেশী স্টল ঘুরে নতুন পণ্য দেখতে ভালো লাগে।’

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান জানান, এ বছর ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, তুরস্ক ও মালয়েশিয়ার ১১টি বিদেশী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। মেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ