বিনোদন ডেস্ক:
ব্যবসায়িক সংকটের কারণে আপাতত সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তার গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
রাজধানীর সাভারে অবস্থিত অনন্ত জলিলের ফ্যাক্টরিতে একসময় যেখানে প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ হাজারে। এই পরিস্থিতিতে ব্যবসার সংকট কাটাতেই এখন পুরো মনোযোগ দিচ্ছেন তিনি।
তার ভাষায়, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউই করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’
বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’—এই দুটি সিনেমা শুটিং পর্যায়ে ছিল।
এসব সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনন্ত জলিলের মন্তব্য, ‘যদি কখনো ভালো সময় আসে করব, নইলে না।’







