সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হলে জনগণই রুখে দেবে: নাহিদ ইসলাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম

নিজস্ব প্রতিবেদক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। দেশের সরকার কে গঠন করবে, তা নির্ধারণের একমাত্র অধিকার জনগণের এমন মন্তব্যও করেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে ১১ দলীয় জোট গঠন পর্যন্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রচেষ্টার ফলেই সংস্কার প্রক্রিয়া ও ‘জুলাই সনদ’ গণভোটের দিকে অগ্রসর হয়েছে বলে দাবি করেন তিনি।

চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. তাহেরকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তিনি সংসদে গিয়ে শুধু এলাকার নয়, সারাদেশের মানুষের পক্ষে এবং সংস্কারের পক্ষে কথা বলবেন।

নির্বাচনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রমুখী নির্বাচনের সুযোগ পেয়েছে। কেউ কেউ এই নির্বাচনকে সাধারণ নির্বাচন হিসেবে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও দাবি করেন, গত ১৬ বছরের মতো এবারও পার্শ্ববর্তী একটি দেশের নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তার ভাষ্য, এক বিদেশি কূটনীতিকের বক্তব্য থেকে বোঝা যায় তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের প্রতি সমর্থন দেখাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে জনগণ। কোনো আধিপত্যবাদী শক্তি হস্তক্ষেপ করলে জনগণই তার জবাব দেবে।

এনসিপি ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। বিশেষ করে শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ