সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের জন্য ডাক পেলেন আমিনুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন : আমিনুল হক

রাজনীতি ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল। তবে তিনি হেরে যান জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে। নির্বাচনে হারলেও সাবেক এই তারকা ফুটবলারকে নিয়ে শুরু হয় গুঞ্জন।

টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী হতে শুরু থেকেই আলোচনায় ছিলেন আমিনুল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়কের হাতে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ