সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ানডটকম : মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের কেন্দ্রস্থলে শুক্রবার (১৩ মার্চ) বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। সেইসঙ্গে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এএফপি’র প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন।

এএফপি’র এক প্রতিনিধি জানান, তিনি এক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এতে তার ভবনটি কেঁপে ওঠে। তবে বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে।  উৎসুক জনতা ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য সেখানে ভিড় জমান। পুলিশ এপির এক সাংবাদিককে দুর্ঘটনাস্থলের কাছাকাছি যেতে বাধা দিয়েছে।

ছবি অনলাইন

দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা টানা দুই সপ্তাহ ধরে চলছে। এতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। এর জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত যুদ্ধ ভয়াবহতার দিকে রুপ নিচ্ছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ