সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ তিনটি দেশ সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ। সফরসূচিতে রয়েছে সৌদি আরব, কাতার এবং তুরস্ক।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে সৌদি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি কাতার সফর করবেন। কাতারে দ্বিপক্ষীয় সহযোগিতা ছাড়াও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সফরের শেষ ধাপে তুরস্কে গিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর সঙ্গে বৈঠক করবেন শাহবাজ শরিফ। পাশাপাশি তিনি পঞ্চম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেবেন।

এদিকে চলমান আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে নতুন অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না; বরং একটি পূর্ণাঙ্গ সমঝোতা চুক্তির দিকে এগোতে চান তিনি।

একই সুরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, শুধু সীমিত নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকাসহ বিস্তৃত সমাধানই তাদের লক্ষ্য।

তবে তিনি স্বীকার করেন, দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস থাকায় চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সময় লাগতে পারে। যদিও ইরানের পক্ষ থেকেও আলোচনায় আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ