সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জুলাই আন্দোলনের চেতনাকে কলুষিত করেছে- নাহিদ ইসলাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

জাতীয় সংসদ অধিবেশনে জুলাই বিপ্লবের অর্জন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি এই আন্দোলনের চেতনাকে কলুষিত করেছে।

বৃহস্পতিবার সংসদে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ১৯৬৯ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের তুলনায় ২০২৪ সালের আন্দোলন ভিন্ন চরিত্রের, যেখানে মূল নেতৃত্ব ছিল ছাত্রসমাজের।

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসকে ব্যবহার করা হলে আন্দোলনের মূল চেতনা ক্ষতিগ্রস্ত হয়।

জঙ্গিবাদ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বিষয়ে বিরোধী দল ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী এবং এটি দমনে জাতীয় ঐক্য অপরিহার্য।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি।

৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি ও শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তখনকার পরিস্থিতিতে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা গ্রহণ না হওয়ায় সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বর্তমান কাঠামোতে যেতে হয়েছে।

তিনি আরও দাবি করেন, বিএনপি সে সময় রাষ্ট্রপতির পদে পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তবে এখন নির্বাচিত সরকার থাকায় প্রয়োজন হলে রাষ্ট্রপতি পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যোগ্য ও আস্থাভাজন নেতৃত্ব রাষ্ট্রীয় কাঠামোতে থাকা জরুরি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ