জুন ১৪, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব- বুবলী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবরটি নিজেই জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। মেগাস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে এসেছে নতুন সদস্য। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা জুটি।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে একটি যৌথ পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ করেন বুবলী। একই সঙ্গে প্রকাশ করা হয় নবজাতক কন্যার একটি বিশেষ শুভেচ্ছা কার্ড। সেখান থেকে জানা যায়, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে শারলিন খান।

প্রকাশিত কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পরপরই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

পোস্টে বুবলী লিখেছেন, `আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের নানা আলোচনা ও গুঞ্জনেরও অবসান ঘটেছে। এর আগে তাদের ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও কন্যাসন্তানের বিষয়টি গোপনই রেখেছিলেন তারা।

শাকিব খান ও বুবলীর সংসারে এর আগে পুত্রসন্তান শেখ বীর রয়েছে। এবার কন্যাসন্তান শারলিন খানের আগমনে তাদের পরিবারে যুক্ত হলো নতুন আনন্দের উপলক্ষ। স্বাভাবিকভাবেই প্রিয় তারকাদের এই সুখবরকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ