সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আশা জাগিয়ে হারলো বাংলাদেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এমন ম্যাচে বাংলাদেশকে আগে বোলিংয়ে পাঠিয়ে রীতিমতো তান্ডব চালিয়েছে টাইগারদের ১৯৭ রানের লক্ষ্য দেয় অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে সাইফ, ইমন এবং হৃদয়ের লড়াকু ইনিংসে আশা জাগিয়ে হারলো বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানে থেমে যায় টাইগাররা। হার ৪ উইকেটে।
চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নামা অজিরা ৫ উইকেটে তুলেছে ১৯৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। তিন ওভারে স্কোর বোর্ডে ৪২ রান তুলেছেন দুই ওপেনার।
ম্যাচে প্রথম ওভারে বল হাতে নিয়েই তামিমের উইকেট তুলে নিয়েছেন ম্যাট রেনশ। আউটের আগে ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন তামিম।

পাওয়ার প্লেতে ১ উইকেট ৭২ রান তুলেছেন টাইগাররা। ওপেনার সাইফের সঙ্গে ব্যাট করছেন সৌম্য সরকার। ১৩ বলে ২১ রানে সাইফ এবং ৮ বলে ১৫ রানে ব্যাট করছেন সৌম্য।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ