সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনাল শেষে হাতাহাতিতে জড়ালেন স্পেন-আর্জেন্টিনার ফুটবলাররা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে ট্রফি উৎসবের চেয়ে বেশি আলোচনায় এসেছে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ।

রেফারির শেষ বাঁশি বাজার পরপরই মাঠে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরতে দেখা যায়। এরপর বেঞ্চ থেকে ছুটে আসেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষের সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকে স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে প্রবেশ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সতীর্থ ও কোচিং স্টাফের চেষ্টায় শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়।

ফাইনালজুড়েই ছিল তীব্র শারীরিক লড়াই। ম্যাচে ৫০টির বেশি ফাউল হয়। আর্জেন্টিনা দেখে চারটি হলুদ কার্ড, আর অতিরিক্ত সময়ের শেষ দিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন।

পরিসংখ্যানেও স্পেনের একচ্ছত্র আধিপত্য ফুটে ওঠে। পুরো ম্যাচে স্পেন ২০টি শট নেয়, যার ১২টি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের পেনাল্টি বক্সে তাদের বল স্পর্শের সংখ্যা ছিল ৩১। বিপরীতে আর্জেন্টিনা ম্যাচজুড়ে মাত্র দুটি শট নিতে পারে, যার একটিও লক্ষ্যে ছিল না। এমনকি প্রথম ১০৫ মিনিটে তারা লক্ষ্যে তো দূরের কথা, কোনো শটই নিতে পারেনি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ