সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩৮ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি পুলিশের দাবি, তারা বিভিন্ন অপরাধে জড়িত।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তদের মধ্যে তেজগাঁও থানা ৫ জন, শেরেবাংলা নগর থানা ৩ জন, মোহাম্মদপুর থানা ১৮ জন, আদাবর থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২ জন ও হাতিরঝিল থানা ১৩ জন।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ফরিদ হোনেন (৪৪), মো. নুরে আলম (২৮), মোসা. শাহিনুর বেগম (২০), জয়া মার্কেট কস্তা, উম্মে কুলসুম রানি, মো. ইফতেখারুল আলম, রাকিব হোসেন (২৫), শাহরিয়ার হোসেন মৃদুল (২০), মো. আকাশ হোসেন (২৯), মো. শাকিল (২২), মো. স্বপন, মো. নুরুল ইসলাম (৩০), মো. ইমন হাওলাদার (২৬), মো. সিজান আহমেদ সিহান মাঝি (২৩), আরাফ হোসেন ওরফে দীপ (২০), মো. নুর ইসলাম (৩৩), মো. আতাউল্লাহ মোল্লা (২২), মো. মাহবুব আলম (৫৩), মো. সাগর সরদার (২৪), মো. মামুন (২৫), মো. প্রিন্স (৩৫), সুজন (২২), মো. স্বপন, মেহেদী হাসান সুমন (২২), মো. বাবুল (৪৮), মো. ইমন (২১), মো. জয় (১৮), মো. রানা (২৫), মো. সুজন (২৫), মো. বাবু (২০), মো. রমজান (২৫), মো. নাছির (২০), মো. মফিজ উদ্দিন (৫০), মো. নঈম ওরফে লিয়াকত, মো. সুরুজ খাঁ (৪৫), মো. সাকিল (২৩), মো. হাসনাইন (২১), মো. আব্দুর রউফ (১৮), মো. রাসেল (১৮), মো. রায়হান (১৮), শামীম (১৮), মো. সালমান হোসেন আবির (৩১), মো. রিফাত (২০), মো. মারুফ (২২), মাসুদ রানা শিকদার (২০), মো. সাইদুল ইসলাম ওরফে শুভ (২৩) ও মো. জুয়েল হাওলাদার ওরফে তিল্লা জুয়েল।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ