সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়, দেশে ফিরলেন টাইগারদের একাংশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
অস্ট্রেলিয়া সফর শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের একাংশ দেশে ফিরেছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর শুক্রবার (২৮ আগস্ট) রাতে দেশে ফেরার বিমান ধরেন তারা।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে একটি ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা।

বাংলাদেশের সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদ। ব্যাট হাতে সেঞ্চুরি করেন তানজিদ, আর বল হাতে ছয় উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান হাসান মাহমুদ।

তবে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর ইনিংস ও ৫১ রানে হারে শান্তর দল।

মাত্র দুই দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি। ফলে দুই দলই ১-১ সমতায় সিরিজ শেষ করে।

দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরই দেশে ফেরার সুযোগ ছিল বাংলাদেশ দলের। কিন্তু ফ্লাইট সংকটের কারণে তা সম্ভব হয়নি। আগে থেকেই দলের ফেরার টিকিট ২৭ আগস্টের করা ছিল। তাই সিরিজ শেষ হওয়ার পরও কয়েক দিন অস্ট্রেলিয়ায় থাকতে হয়েছে ক্রিকেটারদের।

এসময়ে কেউ টিম হোটেলেই সময় কাটিয়েছেন, আবার কেউ ঘুরে দেখেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান।

পরিবারের সঙ্গে সফরে যাওয়া কয়েকজন ক্রিকেটার সিডনিতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন। তারা আরো কয়েকদিন পর দেশে ফিরবেন।
অস্ট্রেলিয়া সফর নিয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফীস ইকবালও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিরিজের শেষ ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না হলেও ডারউইনের জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ