সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেলের খসড়া উঠছে আজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠছে। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে বিকেলে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নে অর্থের সংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রিসভা কমিটির বৈঠকে খসড়াটি অনুমোদন পেলে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রস্তাবিত নতুন কাঠামোয় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
এর আগে সচিব কমিটি দুই অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। তবে চূড়ান্ত খসড়ায় ওই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ