সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা, আহত ১০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিসকান সরদার (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।

আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকানসহ অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করেছে। পরে মিসকানের মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের পাঠানো হয়েছে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ