সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

 

আন্তর্জাতিক ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর মোট ১ হাজার ৩৩২টি হামলার ঘটনা তারা নথিভুক্ত করেছে।

এসব হামলা ৬৩৬টি স্থানে চালানো হয়েছে, যার মধ্যে অন্তত ১০৫টি বেসামরিক স্থাপনা রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রেড ক্রিসেন্টের বরাতে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এসব হামলার মধ্যে ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের সাতটি ভবনও রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। তারা আরও জানায়, অন্তত ১৭৪টি শহর এসব হামলার শিকার হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ