সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়াসহ ২০ জনকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক […]

শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শুধু যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ ও তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসি জানায়, আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন পরিস্থিতির ভিত্তিতে হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে। […]

ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর মোট ১ হাজার ৩৩২টি হামলার ঘটনা তারা নথিভুক্ত করেছে। এসব হামলা ৬৩৬টি স্থানে চালানো হয়েছে, যার মধ্যে অন্তত ১০৫টি বেসামরিক স্থাপনা রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রেড ক্রিসেন্টের বরাতে এ খবর জানায়। […]

টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল

  নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন—মর্মে দেওয়া আগের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের করা রিভিউ আবেদন খারিজ করে আদালত এ সিদ্ধান্ত দেন। প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ […]

প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?

  লাইফস্টাইল ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ইফতারে প্রতিদিন একটু হলেও ভাজাপোড়া অনেকেই খেয়ে থাকেন। ইফতারে ছোলা-মুড়ি- বেগুনি-আলুর চুপ ছাড়া অনেকের চলেই না। এক্ষেত্রে অনেকে সাথে রাখে জিলাপীকেও। তবে সারাদিন রোজার পর খালি পেটে জিলাপি খেলে শরীরে কী ঘটে, তা জানা জরুরি—বিশেষ করে কারও যদি ডায়াবেটিস বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে থাকে। জিলাপি মূলত ময়দা […]

ঈদে টিভি পর্দায় শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ঈদুল ফিতরের আনন্দকে আরও বর্ণিল করতে এটিএন বাংলায় ঈদের পরদিন বিশেষ আয়োজন হিসেবে প্রচার করতে যাচ্ছেন শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। ঈদের পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে দর্শকরা প্রথমবারের মতো ছোট পর্দায় উপভোগ করতে পারবেন ছবিটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন- ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, […]

ভারতের ‘হিটম্যান’ নাকি ইংল্যান্ডের পাওয়ার প্লের ‘রাজা’—আজ কার দিন

  স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ওয়াংখেড়ে স্টেডিয়াম সেমিফাইনালের জন্য প্রস্তুত। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে স্বাগতিক ভারত। দুই দল তাদের সেরা দুই পেসারকে কীভাবে ব্যবহার করে, তা গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। একদিকে আছেন জফরা আর্চার, অন্যদিকে যশপ্রীত বুমরা। টি-টুয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত ৭ ইনিংসে ১০ উইকেট নিয়েছেন […]

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  রাজনীতি ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধিদলের সাথে পলের বৈঠক শুরু হয়। বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধীদলীয় দলের […]

ফরিদপুরে যুবকের গলা ও পায়ের রগ কেটে হত্যাচেষ্টা, হামলাকারীকে গণপিটুনি

  নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামে এক যুবকের ওপর গলা ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। হামলাকারী জিয়া মন্ডল (৫০) পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইকবাল শেখকে […]

১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে পারে সরকার

  নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে পারে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন দেওয়া হতে পারে। ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হলে ঈদুল ফিতরে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঈদের পরে […]