সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যুবকের গলা ও পায়ের রগ কেটে হত্যাচেষ্টা, হামলাকারীকে গণপিটুনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

 

নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:
ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামে এক যুবকের ওপর গলা ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। হামলাকারী জিয়া মন্ডল (৫০) পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইকবাল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আহত ইকবাল শেখ ওই ইউনিয়নের ওয়েজউদ্দীন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। গণপিটুনির শিকার জিয়া মন্ডল পার্শ্ববর্তী আলিমউদ্দিনের ডাঙ্গী গ্রামের ওয়াহিদ মন্ডলের ছেলে। পুলিশি পাহারায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী জিয়া মন্ডল এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদক কারবার নিয়ে ইকবালের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল এবং কয়েকদিন ধরে ইকবালকে হুমকি দেওয়া হচ্ছিল।

স্থানীয়রা জানান, বুধবার রাতে একটি বাগানের মধ্যে ইকবালকে রক্তাক্ত অবস্থায় দেখে তারা ধাওয়া করে। হামলাকারী জিয়া মন্ডলসহ অপর একজন মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে জিয়ার পা ভেঙে যায় এবং ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। অপর ব্যক্তি পালাতে সক্ষম হন।

মুমূর্ষু অবস্থায় ইকবাল শেখকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতের ভাই রফিক শেখ বলেন, “আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক, প্রচুর রক্ত দিতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ