সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’ এ শাহরুখ খান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
আন্তর্জাতিক বিনোদন জগতেও শাহরুখ খানের জনপ্রিয়তা শীর্ষে / ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:

বলিউডের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বিনোদন জগতেও শাহরুখ খানের জনপ্রিয়তা শীর্ষে। মর্যাদাপূর্ণ ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’ এ প্রথমবারের মতো অংশ নিয়ে বিশ্ব তারকাদের ভিড়েও আলাদা করে নজর কাড়লেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’। কেটি পেরি, মিলি ববি ব্রাউনসহ একঝাঁক আন্তর্জাতিক তারকার উপস্থিতির মধ্যেও শাহরুখ খানের উপস্থিতি অনুষ্ঠানটিকে এনে দেয় আলাদা মাত্রা।

সৌদি আরবের বিনোদন দপ্তরের প্রধান তুর্কি আলালশিখের শেয়ার করা এক ভিডিওতেও কেটি পেরি ও মিলি ববি ব্রাউনের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে শাহরুখ খানের উপস্থিতি বিশেষভাবে তুলে ধরা হয় যা বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা প্রমাণ করে।এ অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল কালো রঙের স্টাইলিশ জ্যাকেট ও ট্রাউজার। তার সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি।

রেড কার্পেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাহরুখ জানান, মধ্যপ্রাচ্যে তার কাজের প্রতি দর্শকদের ভালোবাসা তাকে গভীরভাবে আবেগতাড়িত করেছে।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ আমার কাজ পছন্দ করেন। এটা আমার জন্য খুবই হৃদয়স্পর্শী, সম্মানজনক এবং মর্যাদার ব্যাপার। এখানকার সবাই অসম্ভব উষ্ণ,মিষ্টি আর অতিথিপরায়ণ।’

সৌদি আরবের সঙ্গে তার যোগসূত্র নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ সৌদি বিনোদনমন্ত্রী তুর্কি আলালশিখ, যিনি ‘আবু নাসের’ নামেও পরিচিত তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আগে সৌদি আরবে শ্যুটিং করার অভিজ্ঞতা থেকে এই দেশের লোকেশন, সংস্কৃতি ও খাবারের প্রতি আমার ভালোবাসা আরো বাড়িয়ে দিয়েছে।

‘জয় অ্যাওয়ার্ডস রিয়াদ ২০২৬’ এ উপস্থিত ছিলেন একঝাঁক আন্তর্জাতিক তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেটি পেরি, লি জং-জে, লি বিয়ং-হুন এবং জিমন হাউনসু। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেটি পেরি ভবিষ্যতে সৌদি আরবকে তার কনসার্ট ট্যুরের অংশ করার সম্ভাবনার ইঙ্গিত দেন।

শাহরুখ খানকে পরবর্তীতে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন অ্যাকশন ছবি ‘কিং’ এ। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং রানি মুখার্জি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ