সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৭ দিন পর কিশোরী উদ্ধার, গৃহশিক্ষক গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

গাজীপুরের কালীগঞ্জে স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়ার সাত দিন পর এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ও ওই কিশোরীর গৃহশিক্ষক জাহিদ হাসান রাজকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার রাজকে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার দিবাগত রাতে রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে তাদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ হাসান রাজ কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের দক্ষিণ পানজোড়া গ্রামের জামান রাজের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সকালে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করত। জাহিদ হাসান রাজ তাদের বাড়িতে গিয়ে তাকে নিয়মিত পড়াতেন। ঘটনার দিন সকালে বিদ্যালয়ের পোশাক পরে পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী।

সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে তারা জানতে পারেন, জাহিদ হাসান রাজসহ কয়েকজন ওই কিশোরীকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে নিয়ে গেছেন। মেয়ের সন্ধান না পেয়ে ওই রাতেই কিশোরীর মা জাহিদ হাসান রাজসহ চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় অভিযোগ দেন। পরে গত ১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা রুজু করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন বলেন, মামলা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ