নিখোঁজের ৭ দিন পর কিশোরী উদ্ধার, গৃহশিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ গাজীপুরের কালীগঞ্জে স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়ার সাত দিন পর এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ও ওই কিশোরীর গৃহশিক্ষক জাহিদ হাসান রাজকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার রাজকে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার দিবাগত রাতে রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে তাদের উদ্ধার ও […]
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় এবং দেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল-স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ দেশে চলমান তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের ‘আত্মঘাতী নীতি’, অদূরদর্শিতা ও স্বার্থরক্ষাকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার তাদের অনুগত টাইকুনদের লালন-পালন করতে গিয়ে বিদেশনির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছিল। দেশীয় গ্যাস অনুসন্ধানের দিকেও তারা নজর দেয়নি।’ সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় […]
বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় আট দিন পর রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সব কটি জলকপাট বন্ধ করা হয়। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ৯৮ ফুট এমএসএল। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান […]
গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জন ভারতীয়কে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। পরে বাহিনী বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের সতর্কতার কারণে তারা ভারতে ফিরে যায়। এ ঘটনার পর ওই এলাকা দিয়ে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির […]
মহাসড়কে বেড়েছে ডাকাতি, আতঙ্কে যাত্রী-চালকরা

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়েছে। এই মহাসড়কটির অন্তত ছয় স্থানে অহরহ ঘটছে ডাকাতি। ফলে আতঙ্কে রয়েছে এই রুটের যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা। স্থানীয়দের অভিযোগ, রাত ১০টার পর থেকে সংযোগ সড়ক এবং মহাসড়কের কিছু অংশে সংঘবদ্ধ ডাকাতচক্র সক্রিয় হয়ে ওঠে। সুযোগ পেলেই তারা কখনো গাছের গুঁড়ি, লোহার রড, ইট-পাথর কিংবা অন্য কোনো […]
ঢাকার যানজট নিরসনে সরিয়ে নেওয়া হচ্ছে ৪ বাস টার্মিনাল

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া এবং বিদ্যমান ডিপোগুলো কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পাশাপাশি গাবতলী টার্মিনাল সম্প্রসারণ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি করপোরেশনের টার্মিনাল উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক […]
১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ ডিজিটাল লেনদেন বাড়াতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় সুদভিত্তিক ঋণের পরিবর্তে নির্ধারিত ফি দিয়ে তাৎক্ষণিক ও সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় বিভিন্ন বিল ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি […]
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: আটলান্টিক মহাসাগর উপকূলের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগ স্কুলশিক্ষার্থী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস এ তথ্য জানিয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দেশটি সাঁও ফিলিপ শহরে ফেরার পথে পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে […]