সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবেল না পাওয়ায় আমি কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই: ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

 আন্তর্জাতিক ডেস্ক:

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ‘কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তিনি আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

মার্কিন বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জোনাসকে দেওয়া ট্রাম্পের ওই চিঠি বার্তা সংস্থাটির কাছে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্টের চিঠি পাওয়ার পর জোনাস এক বিবৃতিতে জানান, ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ এবং গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে ট্রাম্পকে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েছিলেন তিনি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। ওই বার্তায় উত্তেজনামূলক বক্তব্য কমানোর আহ্বান জানানো হয় এবং ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার অনুরোধ করা হয়।

সেই বার্তা পাঠানোর অল্প সময়ের মধ্যেই ট্রাম্প লিখিত জবাব দেন।

যুক্তরাষ্ট্র প্রশাসন চিঠিটি অন্যান্য দেশেও ব্যাপকভাবে শেয়ার করেছে।চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় জোনাস, আপনার দেশ সিদ্ধান্ত নিয়েছে আটটি যুদ্ধ থামানোর জন্য আমাকে নোবেল শান্তি পুরস্কার না দিতে। তাই আমি আর শুধু শান্তির কথাই ভাবতে বাধ্য নই। যদিও শান্তি সবসময়ই প্রাধান্য পাবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও যথার্থ, তা নিয়েও ভাবতে পারি।

-রয়টার্স

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ