বাংলাদেশের পাশে থাকলেও বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান টুর্নামেন্ট বয়কট করবে, এমন গুঞ্জন নাকচ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বরং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আইসিসি ইভেন্ট থেকে নাকি নাম প্রত্যাহারের কোনো পরিকল্পনাই নেই তাদের। পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় স্পোর্টস নিউজ পোর্টাল ‘রেভস্পোর্টজ’-কে নিশ্চিত করেছে যে, বাংলাদেশ […]
হার্ট ভালো রাখতে খেতে পারেন যে পাঁচ সবজি

লাইফস্টাইল ডেস্ক: ক্ষতিকর খাবার খেলে যেমন বেড়ে যায় হার্টের অসুখের ঝুঁকি। তেমনই হার্টের জন্য উপকারী খাবার খেলে থাকা যাবে সুস্থ। আমাদের শরীরে প্রয়োজন হয় কোলেস্টেরল। কোষের মেমব্রেন তৈরি থেকে শুরু করে আরও অনেক কাজে প্রয়োজন হয় এটি। শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল বাড়লে তা রক্তনালীর ভেতর জমতে পারে। তখন দেখা দিতে পারে গুরুতর সমস্যা। এমন অবস্থায় শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে হবে। এ কোলেস্টেরল বৃদ্ধি পেলে শরীর নানাভাবে উপকৃত হয়। এটি হার্টের অসুখের ঝুঁকি কমায়। ভালো কোলেস্টেরল বাড়াতে হলে খেতে হবে কিছু খাবার। বিশেষ করে কিছু সবজি।চলুন জেনে নেওয়া যাক– […]
পোস্টাল ভোট নিয়ে নিবন্ধিত দলগুলোর সঙ্গে মঙ্গলবার বসছে ইসি

বিডি মিরর রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট কার্যক্রম পরিচালনার বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকাল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা […]
সাভারে সাত মাসে ৬ খুন, গ্রেপ্তার ভবঘুরে সম্রাট

সাভারে সাম্প্রতিক সাত মাসে ছয়টি হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশ তদন্তে উঠে এসেছে এক ভবঘুরে যুবক মশিউর রহমান খান সম্রাটের (৩৫) নাম। রোববার (১৮ জানুয়ারি) সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা থেকে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার […]
নোবেল না পাওয়ায় আমি কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ‘কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তিনি আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। জোনাসকে দেওয়া ট্রাম্পের […]
শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। এক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় (বাদ মাগরিব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির […]
বিমানবন্দরে হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেবে ডিএমপি

সিনিয়র করেসপন্ডেন্ট: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১ দশমিক৫ কিলোমিটার পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নিরব এলাকা […]
গণমাধ্যম নৈতিকতার সংকটে বিপর্যস্ত

শহীদুল্লাহ ফরায়জী: সমপ্রতি অনুষ্ঠিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এর প্রধান সুর ছিল সাংবাদিকদের ঐক্য। কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই ঐক্যের ডাক মূলত আক্রান্ত হওয়া থেকে বাঁচার তাগিদ। যখন সাংবাদিকরা বিভিন্ন দিক থেকে চাপ, বর্বরোচিত ও মধ্যযুগীয় হামলার শিকার হচ্ছেন, তখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা একজোট হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন। সম্মিলনের আলোচনায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা […]
শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহ স্থগিত করে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ আবেদন করা হয়। সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি হবে। এর আগে, দুপুরে […]
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার

ইরানের চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেয়া বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তবে ইতিমধ্যেই অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০০ জনই দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। রোববার (১৮ জানুয়ারি) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, বিক্ষোভের সময় ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজেরা নিরীহ ইরানিদের’ […]